• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

প্রগ্রেসিভ লাইফের চেয়ারম্যান বজলুর রশীদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩০ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় বজলুর রশীদ এমবিই চেয়ারম্যান এবং মোহাম্মদ মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গতকাল রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানির ২০৩তম পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে তাদের ২০২৫-২০২৬ সালের জন্য নির্বাচিত করা হয়।

বজলুর রশীদ একজন বিশিষ্ট ও সফল ব্যবসায়ী এবং সমাজসেবী। তিনি প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। ১৯৮০-এর দশকের শুরুতে তিনি বিকাশমান ক্যাটারিং শিল্পের একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ক্যাটারিং রেস্টুরেন্ট মালিকদের সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাফল্যের স্বাক্ষর রাখেন।

অপরদিকে, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান একজন প্রতিষ্ঠিত ও সফল ব্যবসায়ী। তিনি প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক এবং কোম্পানিটির সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি যুক্তরাজ্যের লিডস মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে স্থাপত্য বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ