• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে তার নিজ গ্রাম মথুরাপুর বটতলা আনসার সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হন।

 

এ ঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ৬৫ জন নামীয় ও অজ্ঞাত ২ থেকে ৩ শত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ