• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

পুলিশের কাছে সময় চাইলেন অভিনেত্রী তামান্না

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ অনলাইনে আইপিএলের বেআইনি সম্প্রচারকাণ্ডে নিজের নাম জড়িয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। এ কারণে ২৯ এপ্রিলের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ পেয়েছিলেন তিনি। তবে হাজিরা দিতে না এসে কিছুটা সময় চেয়েছেন এই অভিনেত্রী।

সোমবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আনন্দবাজার অনলাইন। গণমাধ্যমটি জানিয়েছে, গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএলের সম্প্রচারের অভিযোগ ওঠে। এর আগে ‘মহাদেব বেটিং’ অ্যাপ কাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে, দু’টি অ্যাপের মধ্যে যোগসূত্র রয়েছে।

ঐ অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে অতীতে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, সঙ্গীতশিল্পী বাদশাসহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। এবার ‘ফেয়ার প্লে’ অ্যাপ সূত্রেই পুলিশ তামান্না ভাটিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।

সম্প্রতি এই ঘটনার জেরে ২৩ এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্তকেও পুলিশ ডেকে পাঠায়। কিন্তু দেশের বাইরে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি।

এদিকে ২৯ এপ্রিল হাজিরা দেওয়ার কথা ছিল তামান্না ভাটিয়ার। তবে অভিনেত্রী সাইবার সেল টিমকে জানিয়েছেন, তিনি আপাতত মুম্বাইয়ে নেই। ফের হাজিরার তারিখ নির্ধারণ করা হলে, সেদিন উপস্থিত থাকতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ