• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

পিরোজপুরে বাল্যবিয়ের অপরাধে বরের কারাদণ্ড

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
পিরোজপুরে বাল্যবিয়ের অপরাধে বরের কারাদণ্ড

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে মো. রাহাত (১৯) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাহাত উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩-৪ দিন আগে কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে রাহাত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার অপ্রাপ্তবয়স্ক (১৫) বছরের এক মেয়েকে তার পরিবারের অজান্তে তার বাড়িতে নিয়ে আসে। শনিবার বিকেলে রাহাতের পরিবার ওই মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে।

radhuni

এর মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসন থানা পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরের জন্ম-নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিবাহের জন্য তার অপ্রাপ্ত বয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, বাল্যবিয়ের খবর পেয়ে বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ