• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

পিতা-মাতার জন্য দোয়া

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার, উত্তম আচরণ এবং দোয়া করার পদ্ধতি ও নির্দেশ প্রদান করেছেন।

আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন-

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرً

উচ্চারণ: ‘রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা’। (সূরা: বনি ইসরাইল, আয়াত: ২৪)

অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন’।

পবিত্র কোরআনুল কারিমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন-

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

উচ্চারণ: রাব্বানাগফিরলি ওয়ালে ওয়ালেদাইয়্যা ওয়া লিল মু’মিনিনা ইয়াওমা ইয়া ক্বুমুল হিসাব। (সূরা: ইব্রহিম, আয়াত: ৪১)

অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে’।

অতএব, প্রত্যেক সন্তানের উচিত সবসময় পিতা-মাতার জন্য দোয়া করা। সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের নেয়ামত ও সুখ-শান্তি বাড়িয়ে দেন। হাদিসে এসেছে, ‘মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয়। তখন সে বলে, হে প্রভু! এটা কী জিনিস? তাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে’। (আল-আদাবুল মুফরাদ: ৩৬)

ইয়া আল্লাহ! আমাদের সবাইকে জীবিত মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করার তাওফিক দান করুন। আর মৃত পিতা-মাতার জন্য ক্ষমা প্রার্থনার তাওফিক দান করুন। তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ