• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। এর আগে নৌপথে দুর্ঘটনা এড়াতে রোববার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১০টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ