• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

পল্টনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

Un24admin
আপডেটঃ : বুধবার, ১২ জুন, ২০২৪
পল্টনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
পল্টনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

আনলিমিটেড নিউজঃ রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোড এলাকায় ফাইন্যান্স টাওয়ারের ১৫ তলা ভবনের পাঁচতলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা সাধারণ শাজাহান শিকদার জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সংবাদ পাওয়া যায়, পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত ফাইন্যান্স টাওয়ারের ১৫ তলা ভবনের পাঁচতলায় ধোঁয়া দেখা যাচ্ছে। প্রথমে এক ইউনিট সেখানে পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এক নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। অসুস্থ এ নারীর নাম সাহিদা চৌধুরী (৬৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পল্টনে একটি ভবনে আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই নারীকে নিয়ে নিয়ে এসেছেন। তার চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ