• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

Un24admin
আপডেটঃ : সোমবার, ৯ মার্চ, ২০২৬

বিনোদন ডেস্ক রিপোর্টঃ মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বিবিসি পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ। পরে এক সন্দেহভাজনকে আটক করা হয়।

একজন পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, লক্ষ্যবস্তু করা বাড়িটি রিয়ানার এবং ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের খোসা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছে, ঘটনার সময় রিয়ানা ওই বাড়িতে ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর বয়সি এক নারী গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে সাতটি গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে রিয়ানার বাড়ি থেকে প্রায় ৮ মাইল দূরে ওই নারীর গাড়ি খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ