• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

নাশকতার অভিযোগে সারা দেশে ৩০৪ জনকে গ্রেফতার: র‍্যাব

Un24admin
আপডেটঃ : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
নাশকতার অভিযোগে সারা দেশে ৩০৪ জনকে গ্রেফতার: র‍্যাব
নাশকতার অভিযোগে সারা দেশে ৩০৪ জনকে গ্রেফতার: র‍্যাব

আনলিমিটেড অপরাধ ডেস্কঃ সাম্প্রতিক সময়ে সংঘটিত নাশকতার অভিযোগে ৩০৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার র‍্যাব সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

র‍্যাবের খুদে বার্তায় বলা হয়, ঢাকায় ৭৭ ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ, সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার অভিযান চালাচ্ছে।

ধানমন্ডিতে তিন জামায়াত নেতাকর্মী গ্রেফতার, ককটেল গোলাবারুদ উদ্ধার

বিভিন্ন মহানগর ও জেলা পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ১১ দিনে (১৭-২৭ জুলাই) মোট গ্রেফতারের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।

কোটাপ্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করেন ১ জুলাই। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা করা হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে।

এখন পর্যন্ত গ্রেফতার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতে ইসলামী এবং দল দুটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাদেরও গ্রেফতার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ