• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু

নরসিংদীতে দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

Un24admin
আপডেটঃ : রবিবার, ১১ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ নরসিংদীর পলাশে তুচ্ছ ঘটনায় ইসমাইল নামে (৪৫) এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মিয়ার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে। তিনি খিলপাড়ার পুবালী এলাকার একটি কলোনীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে খিলপাড়া গ্রামের সড়কে দাঁড়িয়ে ছিলেন ইসমাইল। এ সময় একই গ্রামের আছান আলীর ছেলে আফজাল হোসেনের সঙ্গে দেখা হয় তার। আগে আফজালের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিল ইসমাইল। এ টাকা চাইতে গিয়ে দু’জনই তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আফজাল একটি ছুড়ি দিয়ে ইসমাইলের কোমরে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইসমাইলের মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ৫০০ টাকার লেনদেন নিয়ে ইসমাইল ও আফজালের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আফজাল তাকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ