• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ দিলো ইরান

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২০ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ইসরায়েলের মিসাইল হামলায় গত ১৫ জুন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধান ও ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ কাজেমি নিহত হন। ওই ঘটনার ৬ দিন পর আইআরজিসি’র গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি।

বৃহস্পতিবার (১৯ জুন) আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর তার নিয়োগ চূড়ান্ত করেন। খবর সংবাদ সংস্থা ইরনা’র।

এই নিয়োগপ্রাপ্তির মাধ্যমে আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। গত ১৩ জুন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) অভিযান শুরুর ২ দিন পর ১৫ জুন নিহত হন মোহাম্মেদ কাজেমি এবং তার ডেপুটি হাসান মোহাকিক নিহত হন।

প্রসঙ্গত, ইরানের সামরিক বাহিনীর চেইন অব কমান্ডকে তছনছ করে দিতে হামলার শুরু থেকেই দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ‘টার্গেট’ করেছিল ইসরায়েল। গত ১৩ থেকে ১৫ জুনের মধ্যে দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার ও উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন।

তবে ইসরায়েলের উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি। কারণ হামলায় যেসব কমান্ডার নিহত হয়েছেন— অত্যন্ত দ্রুত তাদের শূন্যপদে নতুন নিয়োগ দিয়েছে তেহরান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ