• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

নতুন মামলায় আনিসুল-পলকসহ গ্রেপ্তার ১২

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জনকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখান।

সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক ছাড়া বাকি গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দেশ টিভির ব্যাবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ ও পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মালেক।

জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী থানার ৩টি ও সুত্রাপুর থানার ১টি মামলায় আনিসুল হক, যাত্রাবাড়ী থানার ২ মামলায় সালমান এফ রহমান, যাত্রাবাড়ী থানার ১ মামলায় জুনাইদ আহমেদ পলক, যাত্রাবাড়ী থানার ৩ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার ১ মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, মিরপুর মডেল থানার ১ মামলায় রাশেদ খান মেনন, মিরপুর থানার ১ মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কোতোয়ালি থানার ১ মামলায় দেশ টিভির ব্যাবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, মিরপুর থানার ১ মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মিরপুর থানার ১ মামলায় শাকিল আহমেদ, কাফরুল থানার ১ মামলায় সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ ও হাতিরঝিল থানার ১ মামলায়পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মালেককে গ্রেপ্তার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ