• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

নতুন গণপূর্ত সচিব হাফিজুর রহমান খান

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
নতুন গণপূর্ত সচিব হাফিজুর রহমান খান
নতুন গণপূর্ত সচিব হাফিজুর রহমান খান

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হামিদুর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব সৈয়দ মো. নূরুল বাসিরকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) চেয়ারম্যান হিসাবে পদায়ন করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষে পদায়ন করা হয়েছে। পৃথক আদেশে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নবীরুল ইসলামকে অবসরের সুবিধার্থে ওএসডি করা হয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানকে ওএসডি করা হয়েছে।

ভিন্ন এক আদেশে, পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আবুল বাশারকে ওএসডি করা হয়েছে।

পৃথক আদেশে মো. মাহবুবুল আলমকে বিটিভির ডিজি হিসাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অপর আদেশে মো. লতিফুল ইসলামকে দুই বছরের জন্য কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র তথ্য অফিসার আশরোফা ইমদাদকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ