• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

নড়াইলে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

Un24admin
আপডেটঃ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
নড়াইলে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
নড়াইলে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নড়াইলের তুলারামপুর এলাকায় চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে আসেন নড়াইল সদর থানা পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন, বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল ও নুরনবী। অন্য একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, তুলারামপুর গ্রামের হান্নান তরফদার বাড়িতে হানা দেয় ওই তিন ব্যক্তি। এসময় বাড়িতে কুকুর ডেকে ওঠলে হান্নান তরফদারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ওই তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেয় বিক্ষুদ্ধ জনতা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ