• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

ধোবাউড়ায় লাশ নিয়ে মিছিল

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নজরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে নিহতের লাশ নিয়ে মিছিল করেছেন নেতাকর্মী। বিচার দাবিতে উপজেলা পরিষদের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন তারা।

শুক্রবার রাতে বাজারে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী ও উত্তর জেলা বিএনপি নেতা সালমান ওমর রুবেলের কয়েকশ সমর্থক ধোবাউড়া হাসপাতালে ভিড় করেন। সেখান থেকে নজরুলের লাশ নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘খুনিদের ফাঁসি চাই’ এবং প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে রাত গভীর হওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তাঁর সমর্থকরা। নেতাকর্মীরা চলে যাওয়ার পর সন্ধ্যায় বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা সেখানে এসে অফিসটি বন্ধ করার জন্য চাপ দেন। নজরুল ইসলাম অফিস বন্ধ করতে অস্বীকৃতি জানালে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। এক পর্যায়ে একদল যুবক নজরুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হত্যার ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে হামলার নেতৃত্ব দেওয়া ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আদম আলী ও বিএনপির সদস্য দুলাল মিয়াকে গ্রেপ্তার করে। শনিবার ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। পাঠানো হয়।
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ৬৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ