• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

দুর্গাপূজায় ৩ দিন ছুটি সুপারিশ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Un24admin
আপডেটঃ : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
দুর্গাপূজায় ৩ দিন ছুটি সুপারিশ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজায় ৩ দিন ছুটি সুপারিশ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আনলিমিটেড রাজধানী ডেস্কঃ দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের সুরক্ষা দেওয়া আমাদের কাজ। হিন্দু, মুসলিম কিংবা খ্রিষ্টান যাই হোক না কেন, সবাইকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।

তিনি বলেন, দুর্গাপূজার দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কী? ছুটিতে আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি।

আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

দেশে ধর্মভিত্তিক কোনো মারামারি হয় না বলে মনে করেন তিনি। এম সাখাওয়াত হোসেন বলেন, মারামারি হয় জমিজমা দখলে নেয়ার জন্য। এটা রাজনৈতিক লোকদের দিয়ে করানো হয়। পুকুর, জমি, ভিটা দখল করবে। এটা কিন্তু মাইনোরিটির (সংখ্যালঘু) সমস্যা না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ