• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দাম কমলো ডিজেল ও কেরোসিনের

Un24admin
আপডেটঃ : সোমবার, ১ জুলাই, ২০২৪
দাম কমলো ডিজেল ও কেরোসিনের
দাম কমলো ডিজেল ও কেরোসিনের

আনলিমিটেড নিউজঃ আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে পঞ্চমবারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার। এ দফায় ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা কমানো হয়েছে।

রোববার (৩০ জুন) স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নতুন মূল্যের তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

যা আজ ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে গত বছরের ২ অক্টোবর ঘোষিত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য কাঠামো সমন্বয় করা হলো।

গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসে জ্বালানি তেলের আমদানি/ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে।

এর আগে জুন মাসে ডিজেলে দাম ১০৭ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা ও অকটেনের দাম ১৩১ টাকা নির্ধারণ করা হয়। অবশ্য এ দফায় পেট্রোল ও অকটেনের দাম আগের মতোই রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ