• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রোলবোমা নিক্ষেপ-ছুরিকাঘাত

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রোলবোমা নিক্ষেপ-ছুরিকাঘাত
তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রোলবোমা নিক্ষেপ-ছুরিকাঘাত

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পেট্রোলবোমাসদৃশ একটি বোতল ছোড়ে। যা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, পেট্রলবোমা সদৃশ বোতলটি বিস্ফোরণ না ঘটলেও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাতে বেশ কজন আহত হয়েছেন।

এ ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯) নামে তিনজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

ডিএমপির কোতয়ালী থানায় ওসি মু. এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁতীবাজার পূজা মণ্ডপের পেছনে তিনজন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় ধরে ফেলার চেষ্টায় ৪ জনকে ছুরিকাঘাত করে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে তাঁতীবাজার পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ