• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

তমা-রাফীর বিয়ের গুঞ্জনে নতুন হাওয়া

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নির্মাতা রায়হার রাফী ও নায়িকা তমা মির্জার প্রেমের খবর ছিল ‘ওপেন সিক্রেট।’ জীবনের বিশেষ দিনগুলোতে একে অপরের পাশে থেকেছেন তারা। এমনকি ভালোবাসার কথাও জানান দিয়েছেন তমা-রাফী।

এদিকে মাঝে বেশ কিছুদিন শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের গুঞ্জন। তবে সেসব ছাপিয়ে এবার চাউর হলো, রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন।

সোমবার (৩ মার্চ) ছিল রাফীর জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেছেন পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

এরপরই গুঞ্জন ছড়ায় রাফী-তমার গোপন বিয়ের। তবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি তমা। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। অন্যদিকে রাফীও চুপ।

এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে তমা অভিনীত ওয়েবফিল্ম ‘আমলনামা’। সত্য ঘটনা অবলম্বনে এটি বানিয়েছেন রায়হান রাফী। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ