• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

ঢাবিতে আজকের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়ার জেরে সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনিবার্য কারণবশত আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের আহ্বান করবো, তারা যেন শান্ত থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হবে, সোমবার কোনো ক্লাস–পরীক্ষা হবে না।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এদিকে তিনটি হলের সামনে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। রাত সাড়ে ১২টার সময় এমন চিত্র দেখা গেছে। নীলক্ষেত, নিউমার্কেট এলাকার পরিস্থিতি আগের চেয়ে কিছুটা শান্ত রয়েছে।

উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ ঘটনায় ইতোমধ্যে আহত হয়েছেন আটজন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ