• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

ঢাকা-মাওয়া মহাসড়কে নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Un24admin
আপডেটঃ : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
ঢাকা-মাওয়া মহাসড়কে নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ঢাকা-মাওয়া মহাসড়কে নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেন থেকে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে দোগাছি এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ২৫-২৬ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভোরে ওই নারীকে একজন পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে কখন নাগাদ গুলি করা হয় তা দেখেনি কেউ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, সকালে স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার করি। নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ওই নারীকে গুলি করে হত্যা করা হতে পারে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে রহস্য উদ্ঘাটন ও নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ