• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ঢাকায় গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
ঢাকায় গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
ঢাকায় গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

আনলিমিটেড ন্যাশনাল ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় সৃষ্ট সহিংসতার মামলায় রাজধানী ও ঢাকা জেলার বিভিন্ন থানায় গ্রেপ্তার হওয়া ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এ আদেশ দেন।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল গণমাধ্যমকে বলেন, ‘৪২ জনের মধ্যে ঢাকা মহানগরের ৩৭ ও ঢাকা জেলার পাঁচজন শিক্ষার্থী রয়েছেন। এরমধ্যে সিএমএম আদালত ৩৭ জনের ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঁচজনের জামিন দিয়েছেন।’

দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেপ্তারকৃত ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা সিএমএম কোর্টে অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ