• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

ড. ইউনূসকে নিয়ে ফেসবুকে জয়ের স্ট্যাটাস

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
ড. ইউনূসকে নিয়ে ফেসবুকে জয়ের স্ট্যাটাস
ড. ইউনূসকে নিয়ে ফেসবুকে জয়ের স্ট্যাটাস

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ মন্তব্য করেন।

নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জয় লিখেছেন, অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আওয়ামী লীগকে ইঙ্গিত করে লেখেন– বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, বৃহত্তম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না।

এর আগে তিনি গণমাধ্যম প্রসঙ্গে দেয়া এক ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে অতীতের সামরিক স্বৈরশাসকের চেয়ে ইউনূস সরকার কোনোভাবে ভালো নয়।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির (আওয়ামী লীগ) কোনো জায়গা নেই।

প্রফেসর ইউনূস আরও বলেন, ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্যই দেখিয়েছে আওয়ামী লীগ। তাই নিকট ভবিষ্যতের কথা চিন্তা করলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো জায়গা নেই। তবে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, সে সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ