• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ থানা পুলিশের হাতে ২ ডাকাত গ্রেফাতার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মানুষের জনস্রোত হাটহাজারীতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জুয়েল ধরা ছোঁয়ার বাইরে

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে লতিফ সিদ্দিকীকে

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর সেগুনবাগিচায় ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আয়োজিত গোল টেবিল আলোচনা ঘিরে উত্তেজনা তৈরি হলে সেখান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তাদের গ্রেপ্তার দেখানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। এই মুহূর্তে বলতে পারছি না।

এর আগে দুপুর ১২টার দিকে ওই অনুষ্ঠানে ঢুকে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলেন এবং তাকে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন।

এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। এরপর সেখানে পুলিশ আসে এবং লতিফ সিদ্দিকীসহ অন্যদের হেফাজতে নেয়।

সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, লতিফ সিদ্দিকী যেন মবের শিকার না হন সেজন্য তাকে এবং তার কয়েকজন সহযোগীকে হেফাজতে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ