• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

ডলারের দাম ঠিক করবে বাজার : গভর্নর

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৪ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ মার্কিন ডলারের বিনিময় হার এখন থেকে নির্ধারিত হবে বাজারের ওপর ভিত্তি করে—এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ ঘোষণা দেন।

দুবাই থেকে অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভও স্থিতিশীল। লেনদেন ভারসাম্যের উন্নতি হয়েছে। আশা করছি, জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। ফলে রিজার্ভ আরও বাড়বে। তাই বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই উপযুক্ত সময়।’

তবে তিনি আশাবাদী, বাজারে ডলারের দামে বড় ধরনের ওঠানামা হবে না। ‘আশা করছি, দাম এখনকার দামের আশপাশেই থাকবে,’ বলেন গভর্নর মনসুর।

বাজারভিত্তিক বিনিময় হার চালুর বিষয়ে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ নিয়ে কয়েক মাস ধরে সংস্থাটির সঙ্গে দর-কষাকষি চলছিল বাংলাদেশের। শর্ত পূরণে গড়িমসি করায় আইএমএফ সম্প্রতি ঋণের কিস্তি স্থগিত রেখেছিল বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (১৩ মে) কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ডলারের বিনিময় হার আরও নমনীয় করতে তারা প্রস্তুত। তার পরদিনই গভর্নরের পক্ষ থেকে এ ঘোষণা এলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ