• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

টেকনাফে আটক ৫২ রোহিঙ্গা কারাগারে

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫২ রোহিঙ্গাকে কারগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোহাম্মদ আসিফ তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে, দুপুরে আটক এসব রোহিঙ্গাদের টেকনাফ থানা থেকে কক্সবাজার আদালতে আনা হয়।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির সদস্যসহ ৫৭ জনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। এর মধ্যে যাচাই-বাছাই করে নাফ নদীতে মাছ আহরণকারী দুই বাংলাদেশি নাগরিকসহ নিরীহ চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

অপর ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদি হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

এদের মধ্যে একজন গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

ওসি বলেন, মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভুক্ত ৫২ জনকে কক্সবাজার আদালত হাজির করা হলে বিচারকের আদেশে বিকেলে তাদের জেলা কারাগারে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ