• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন

টাইগার-৪ সিনেমায় শাহরুখ-আমির-সালমান!

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ ডেস্ক: এবার একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শাহরুখ খান, সালমান খান ও আমির খান। গুঞ্জন উঠেছে, টাইগার-৪ সিনেমাকে ঘিরে এ পরিকল্পনা করেছেন স্বয়ং বলিউড ভাইজান সালমান খান নিজে।

সম্প্রতি এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের পাঠান বা জওয়ান ছবির মতো সালমানের টাইগার-৩ ব্যবসা করতে না পারলেও, এই ছবি বক্স অফিসে সুপারহিট। বহুদিন পর হিটের স্বাদ পেয়ে আপ্লুত সালমান খানও। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে সেই উচ্ছ্বাস দেখা গেছে সালমানের চোখে মুখে।

বলিউড ভাইজান জানান, পাঠান ছবিতে আমি হাজির ছিলাম। টাইগার ৩-তে শাহরুখ। আমাদের এই জুটি অনেকটা শোলের জয়-বীরুর মতো। যেখানে আমি বীরু এবং শাহরুখ জয়।

কথায় কথায় আমির খানের প্রসঙ্গও টেনে আনলেন সালমান। আমিরের উদ্দেশে তিনি বলেন, গুপ্তচর নিয়ে ছবিতে আমি আর শাহরুখ তো আছি। এবার আমিরও এই দলে যোগ দিক। তিনজন একসঙ্গে এলে বক্স অফিস কেঁপে যাবে।

গুঞ্জন উঠেছে, এরই মধ্যেই সালমান খান টাইগার-৪ তৈরির প্ল্যান শুরু করে দিয়েছেন। ৩ বছর পর টাইগার-৪ মুক্তি পাবে। সে ছবিতেই কি একসঙ্গে তিন খানকে দেখা যাবে? এ নিয়ে শুরু হয়েছে জল্পনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ