প্রেস বিজ্ঞপ্তিঃ আজ ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ে গ্রুপ ইন্স্যুরেন্স এর চুক্তির আওতাধীন গ্যানসিও ফুটওয়্যার লিঃ এর সহকারী কর্মকর্তা (স্টোর) মরহুম হৃদয় হোসেন এর মৃত্যুদাবীর ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন গ্যানসিও ফুটওয়্যার লিঃ এর এক্সিকিউটিভ (কমার্শিয়াল) জনাব সরকার বন্ধন কুমার দ্বীপ ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এসভিপি ও ইনচার্জ (ব্যাংকাস্যুরেন্স, অবলিখনও কাস্টমার সার্ভিস) জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন, এসভিপি ও ইনচার্জ (উন্নয়ন প্রশাসন) জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন।