ব্যাংক-বীমা ডেস্কঃ আজ ৪ অক্টোবর ২০২৬, রবিবার দিনব্যাপী রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট মৌরির কনফারেন্স হলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ম্যানেজার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস. এম. নুরুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন।
সভায় থাইল্যান্ড কনটেস্টের বিজয়ীদের হাতে প্রধান অতিথি জনাব এস. এম. নুরুজ্জামান পুরস্কারের টিকিট তুলে দেন।
এ সময় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য সকলকে উৎসাহিত করেন।
উল্লেখ্য, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র গুরুত্বপূর্ণ এ ম্যানেজার্স কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভ অংশগ্রহণ করেন।
সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধি, কর্মদক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
কোম্পানির ব্যবসায়িক উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং মাঠপর্যায়ে কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ম্যানেজার্স কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।