• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

জেনিথ ইসলামী লাইফের মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং এবং যোগ্যতা অর্জনকারীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

৩ আগস্ট ২০২৫ রোববার দিনব্যাপী রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে এ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেশন অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন।

সভার সভাপতিত্ব করেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন।

সভায় অবলিখন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন এসভিপি ও ইনচার্জ (অবলিখন ও কাস্টমার সার্ভিস) মোঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন।

সভায় যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের মাঝে প্রধান অতিথি এস এম নুরুজ্জামান বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ