• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত দলগুলো

Un24admin
আপডেটঃ : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচন ও গণভোট হবে একই সাথে। তবে আইনি ভিত্তি কোন প্রক্রিয়ায় হবে, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলো।

রোববার (৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যাহ্ন বিরতিতে এসব কথা জানান নেতারা।

তারা বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, আলোচনায় এসেছে সংবিধান আদেশ, সুপ্রিম কোর্টের মতামত গ্রহন, গনপরিষদ গঠন। গনভোট আয়োজনে, নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে।

এর আগে, বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ বলেন, ১৫ অক্টোবরের আগেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে, প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

তিনি জানান, ঐকমত্য না হলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দিবে। শেষ পর্যন্ত বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ