• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেফতার

Un24admin
আপডেটঃ : রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের এক সক্রিয় সদস্যকে চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃত আসামির নাম– শহিদুল ইসলাম আপন (২৮)।

সোমবার (১৩ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানায়,শনিবার রাত প্রায় ৯টার দিকে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি সুইচ-গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

সিটিটিসি সূত্র জানায়,গ্রেফতারকৃত শহিদুল ইসলাম মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আদাবর থানায় আগে থেকেই একটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ