• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কুমিল্লা নগরীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মোহাম্মদ সায়েম (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমিল্লার বিসিক শিল্প নগরীর জান্নাত ফুডস নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত সায়েম রংপুরের মোহাম্মদ আমিন উল্লাহর ছেলে। সে ১৫-১৬ বছর পূর্বে কুমিল্লা নগরীর বিসিক এলাকায় একটি ভাড়া বাসায় উঠেন।এরপর থেকে সেখানে বসবাস শুরু করেন। সেখানেই চাঁদাবাজি, ছিনতাইসহ নানান অপরাধে জড়িত হয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা এবং ওয়ারেন্ট।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নগরীর বিসিক শিল্প নগরীর আশোক তলার এসআলম স্টিল ভবনের নিচ তলার জান্নাত ফুডস কারখানাসহ বিসিক এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিলেন সায়েম ও তার সঙ্গীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্বের ন্যায় জান্নাত ফুডসে এসে চাঁদাবাজির চেষ্টা করেন সায়েম। এসময় কারখানার শ্রমিকরা তাকে আটক করে গণপিটুনি দেন।

পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর খবর পেয়ে নিহত সায়েমের সঙ্গীয় লোকজন জান্নাত ফুডসে এসে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

পরিবারের দাবি, সায়েম শমপাপরী কিনতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে নিহত হন, তারা খুনিদের শাস্তি দাবি করে বিচার চান। এদিকে পরিস্থিতি মোকাবেলায় যৌথবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন

ওসি মইনুল ইসলাম বলেন, নিহত সায়েমের বিরুদ্ধে চুরি, ছিনতাই এবং চাঁদাবাজিসহ বেশ কিছু মামলা রয়েছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ