• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

চলতি বছর ১৩ হাজার ৭৮১ শিক্ষক নিয়োগ হবে প্রাথমিকে

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
চলতি বছর ১৩ হাজার ৭৮১ শিক্ষক নিয়োগ হবে প্রাথমিকে
চলতি বছর ১৩ হাজার ৭৮১ শিক্ষক নিয়োগ হবে প্রাথমিকে

আনলিমিটেড নিউজঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছর ১৩ হাজার ৭৮১ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রোধ প্রসঙ্গে ফরিদ আহাম্মদ বলেন, চলমান নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সুরক্ষা নামে একটি ডিভাইস তৈরি করা হয়েছে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ ডিভাইস ব্যবহার করে সফলতাও পাওয়া গেছে।

তিনি আরও জানান, যেসব বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ধারাবাহিকভাবে কম সেসব বিদ্যালয় বন্ধ করে পাশের বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে। এ ছাড়া যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের কম সেগুলোকেও পার্শ্ববর্তী বিদ্যালয়ে সংযুক্ত করে দেওয়া হবে। এমন ৩০০ বিদ্যালয়ের তালিকা ইতোমধ্যে করা হয়েছে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। যেগুলোতে ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ