• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

চরফ্যাশনে ইয়াবাসহ ৩ যুবক আটক

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ ভোলার চরফ্যাশন উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ। এর আগে, শনিবার রাতে উপজেলার দুলারহাট থানা পুলিশ চর তোফাজ্জল এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ভোলা সদরের উকিল পাড়ার বাসিন্দা হিরন হাওলাদারের ছেলে তালহা হাওলাদার, গাজীপুর রোডের বাসিন্দা মো. সিরাজের ছেলে মেহেদি হাসান ও মেহেন্দিগঞ্জের খারকি এলাকার মো. নাসিরের ছেলে মিন্টু বেপারী।

ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট বাজারের উত্তর মাথা সংলগ্ন চৌরাস্তায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়। এছাড়া তাদের বহন করা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। আটককৃতদের রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ