• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামে অয়েল ট্যাঙ্কারসহ ৮ চোরাকারবারি আটক

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

অপরাধ ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফার্নেস অয়েলসহ ৮ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টা থেকে রাতভর কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় চলে এ অভিযান।

জব্দ করা ফার্নেস অয়েলের পরিমাণ ১ হাজার ৬৫০ লিটার। এসব ফার্নেস অয়েল পরিবহণে নিয়োজিত ‘ওটি কিংফিশার-৫’ নামে অয়েল ট্যাঙ্কারও জব্দ করা হয়।

আটকদের মধ্যে একজন অয়েল ট্যাঙ্কারটির ব্যবস্থাপক জসিম উদ্দিন। অন্যরা জাহাজটির শ্রমিক।

কোস্টগার্ড জানায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অয়েল ট্যাঙ্কার কিংফিশার-৫ হতে অবৈধভাবে মজুতের উদ্দেশে একটি সাম্পান বোটযোগে স্থানান্তরের সময় ১ হাজার ৬৫০ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়।

শুক্রবার রাত ১১টায় দিকে অভিযানস্থলে গিয়ে দেখা যায়, জাহাজটির ভেতরে বিপুল পরিমাণ ফার্নেস অয়েল মজুত রয়েছে। প্লাস্টিকের জারে ভর্তি করে এসব ফার্নেস অয়েল জাহাজের উপরে তোলা হচ্ছে। এ সময় জাহাজটির বিভিন্নস্থানে তল্লাশি চালানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে জানান, দেড় হাজার লিটারের বেশি ফার্নেস অয়েলসহ আট চোরাকারকারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ