• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

গ্রেফতারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এই উপকমিশনার বলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। তাকে জিএমপিতে হস্তান্তর করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, আতাউর রহমানের বিষয়ে তিন মাসের ডিটেনশন আদেশ আছে। সে জন্য জিএমপি অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর ভক্ত ও অনুসারীরা তার বিষয়ে ফেসবুকে লেখালেখি করছিলেন। ভৈরব থেকে বাসে করে আসার পথে বাস থামিয়ে তাকে মাইক্রোবাসের তুলে নেওয়া হয় বলে তার অনুসারীদের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ