• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করলেন।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ আত্মহত্যা করা ওই সেনা ইসরাইলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করতেন। মঙ্গলবার তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।

এর কিছুক্ষণ আগে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, উত্তর ইসরাইলে একটি সামরিক ঘাঁটিতে গুলি লেগে এক সেনা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

চলতি বছরের ২৮ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইসরাইলের ২৭৯ জন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এ তথ্য অনুযায়ী প্রতি সাতজনের চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন। তথ্যসূত্র: আনাদোলু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ