• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

Un24admin
আপডেটঃ : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পরই গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, সব ইসরায়েলিকে মুক্তি দিতে রাজি। তবে আরও কয়েকটি শর্ত নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করতে চায় তারা।

ডোনাল্ড ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি। তবে চলমান সংঘাতের মধ্যে এখনই জিম্মিদের মুক্ত করা খুব বিপজ্জনক। আমরা ইতোমধ্যে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছি। এটি শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা।

এদিকে, ট্রাম্পের বিবৃতির পর দুই লাইনের একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। জানিয়েছে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি তারাও।

প্রসঙ্গত, ট্রাম্প শান্তি পরিকল্পনায় রাজি হতে হামাসকে রোববার পর্যন্ত সময় দিয়েছিলেন। এমনকি প্রস্তাব মেনে না নিলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ