• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

ক্যারলের মামলায় ট্রাম্পকে ৮৩.৩ মিলিয়ন ডলার জরিমানা

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে ম্যানহাটনের একটি ফেডারেল আদালত।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান ফেডারেল আদালত রায় ঘোষণা করেন। সাত জন পুরুষ বিচারক ও দু’জন নারী বিচারকের সমন্বয়ে গঠিত আদালত বেঞ্চ এই রায় দেন।

লেখিকা ই জ্যাঁ ক্যারলের বিরুদ্ধে ২০১৯ সালে অবমাননাকর মন্তব্য করায় এই ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ক্যারল নিজেই বাদি হয়ে মামলাটি করেছিলেন।

আদালত ক্ষতিপূরণ হিসেবে দেয়া ১৮ দশমিক ৩ মিলিয়ন ডলারের ১১ মিলিয়ন ডলার ক্যারলের সুনাম পুনরুদ্ধার কার্যক্রমে ব্যয় হবে। আর ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার ট্রাম্পের ২০১৯ সালে করা প্রকাশ্য মন্তব্যের মাধ্যমে মানসিক ক্ষতির জন্য দিতে হবে।

ক্যারল তার প্রাথমিক মামলায় যত অর্থ চেয়েছিলেন তার চেয়ে আটগুণের বেশি অর্থ দেয়া হয়েছে।

তবে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানা গেছে। ট্রাম্পের আইনজীবী অ্যালিনা হাব্বা আদালতের বাইরে বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ