• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

কলেজ শিক্ষকদের ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

শিক্ষা ডেস্ক রিপোর্টঃ সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তা এবং অন্যান্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য। প্রস্তাবটি কার্যকর হলে সরকারি কলেজের শিক্ষকরা আর আগের মতো দীর্ঘ গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটি ভোগ করতে পারবেন না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা খাতে ভ্যাকেশন ডিপার্টমেন্ট সংক্রান্ত বিদ্যমান সংজ্ঞা ও সুবিধা পুনর্বিবেচনার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পূর্ববর্তী এক স্মারকে শিক্ষা খাতকে সরাসরি নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা সমীচীন নয় বলে মত দিলেও শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি, অর্জিত ছুটি এবং অন্যান্য সুবিধা পুনর্বিন্যাসের সুযোগ রাখার কথা জানিয়েছিল।

অর্থ বিভাগ ২০২৫ সালের জাতীয় বেতন কমিশনের সুপারিশের আলোকে শিক্ষকদের নন-ভ্যাকেশন সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনার নির্দেশনা দেয়। এ সংক্রান্ত মতামত চাইলে জাতীয় বেতন কমিশন, ২০২৫ জানায়, ২০১৩ সালের বেতন ও চাকরি কমিশনের সুপারিশ অনুযায়ী এ উদ্যোগ বাস্তবসম্মত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্তমানে কার্যকর ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী ‘অবকাশ বিভাগ’-এর কর্মচারীদের ছুটির বিষয় নির্ধারিত রয়েছে। ফলে শিক্ষা খাতকে নন-ভ্যাকেশন ঘোষণা করতে হলে সংশ্লিষ্ট বিধিমালার সংশোধন প্রয়োজন হবে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

এ প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর-এর পাঠানো যৌক্তিকতা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনটি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়-এর অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ