• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

কমলো স্বর্ণের দাম

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চলতি মাসে টানা পাঁচ বার বাড়ানোর পর অবশেষে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরি প্রতি দাম কমানো হয়েছে ১ হাজার ১৫৫ টাকা। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন লাগবে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি থেকে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরির দাম পড়বে ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৪০১ টাকা।

তবে রুপার দাম বাড়ানো বা কমানোর কোনো ঘোষণা আসেনি।

এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২০ দিনে টানা পাঁচ বার স্বর্ণের দাম বাড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ