• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের লিডারশীপ সামিট অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : সোমবার, ৪ মে, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ পর্যটন নগরী কক্সবাজারের অভিজাত হোটেল কল্লোল-এর কনফারেন্স হলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে “বিজনেস ডেভেলপমেন্ট লিডারশীপ সামিট-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

রোববার কক্সবাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।

সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গ্রুপ ও হেলথ ইন্স্যুরেন্স বিষয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও হেড অব ট্রেইনার জনাব মোঃ নাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেশন অফিসার (সিওও) জনাব মোঃ শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) ও এক্সিকিউটিভদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন।

উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভ অংশগ্রহণ করেন, যা কোম্পানির ব্যবসায়িক উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ