• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা

ওয়ারীতে দম্পতির মরদেহ উদ্ধার

Un24admin
আপডেটঃ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারী হিয়ার স্ট্রিট এলাকায় একটি ফ্ল্যাট থেকে মো. মুঈদ (৩৫) ও আইরিন আক্তার (৩০) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে ওয়ারী থানা পুলিশ।

মরদেহ উদ্ধারের সময় তাদের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লেখাসহ আরও কিছু তথ্য লেখা রয়েছে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওসার আহমেদ জানান, খবর পেয়ে তারা ওয়ারীর জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি বাসায় খাটের ওপর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহত মুঈদ ক্যানসার আক্রান্ত ছিলেন। তার স্ত্রী আইরিন ঘর থেকে বের হতেন না। স্বামীর অসুস্থতায় তিনি বিষণ্ন থাকতেন। সে কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানান, আইরিন কুমিল্লার জেলা চৌদ্দগ্রাম থানা এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। মুঈদ কুমিল্লার দাউদকান্দি থানার আড়াই কান্দি গ্রামের মুসা মিয়ার সন্তান। তারা ওয়ারীর জমজম টাওয়ারের (১৯/বি) পঞ্চম তলায় ভাড়া থাকতেন।

নিহত মুঈদের বাসার মালিক মো. নূর হোসেন আরিফ জানান, তারা চিরকুট লিখে গেছেন। চিরকুটে লিখেছেন, তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাদের যেন পারিবারিক কবরস্থানে দাফন করা না হয়। সরকারি কবরস্থানে দুজনকে যেন একই সঙ্গে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ