• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

এটাই আমার শেষ নির্বাচন, আমাকে সুযোগ দেবেন: মির্জা ফখরুল

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। বাপের জমিজমা যা ছিল অর্ধেক শেষ। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে আপনারা সুযোগ করে দেবেন।

বৃহস্পতিবার সকালে সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন৷

মহাসচিব বলেন, আমরা ভিক্ষা আর দয়ায় বাঁচতে চায়না৷ কাজ করে বাঁচতে চায়৷ সেজন্য প্রশিক্ষণ নিতে হবে৷ আমাদের ছেলেগুলো শুধু পড়াশোনা করে এম.এ বি.এ পাশ করতে চায়৷ তবে পাশ করে চাকরি মেলেনা৷ এখন প্রশিক্ষণ নিয়ে বাইরের দেশে গিয়ে ভালো আয় করা সম্ভব। ছাত্রদেরকে ওইদিকে মনযোগী করতে হবে। সঠিক পথে যেতে হবে। এতে আমাদের উন্নতি হবে৷

তিনি আরও বলেন, ১৫ বছর এসব কথা আমরা বলতে পারি নাই। আমাদেরকে শুধু পিটিয়েছে আর মামলা দিয়েছে৷ এখন আমরা কাজ করতে চায়। আপনারা সংগঠন গড়ে তুলবেন। সংগঠনের মাধ্যমে আমরা কাজ করতে চায়৷
সবজি রাখার জন্য কোল্ড স্টোরেজ করা হবে। নারীদের কুটির শিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও আমার জন্মস্থান। আমার বাবা, আমি ও আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগের আমলে ছোট ভাই চেয়ারম্যান থাকা সত্ত্বেও তাকে কোনো বরাদ্দ দেওয়া হয় নাই। আমরা কাজ করতে পারিনি। সরকার চলে যাওয়ায় পর আমরা শহরের রাস্তার কাজ গুলো নিয়ে এসেছি৷ আপনারা অতীতে ভোট দিয়েছেন এবারও দেবেন। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। বাপের জমিজমা যা ছিল অর্ধেক শেষ। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন।

পথসভায় স্থানীয় নারীরা টাকার মালা পরিয়ে দিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি বলেন, ২০০১ সালে নির্বাচনের সময় ও এলাকার মা-বোনেরা মুরগির ডিম, মুরগি বিক্রি করে আমাকে টাকা দিয়েছিলেন নির্বাচনের জন্য কারণ আমার টাকা নেই। ২০০৬ সালে একটি গাড়ি ক্রয় করছি সেটি এখন পর্যন্ত পরিবর্তন করতে পারিনি। অন্যের দেওয়া গাড়িতে করে নির্বাচন করছি।

এসময় দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ