• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন

এক সিনেমায় পরী ও মধুমিতা

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ মার্চ, ২০২৪
এক সিনেমায় পরী ও মধুমিতা
এক সিনেমায় পরী ও মধুমিতা

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। প্রথমবারের মতো ওপার বাংলার সিনেমায় অভিনয় করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’ নামের এ সিনেমায় পরীর সঙ্গে জুটি বেঁধেছেন সোহম।
তবে নতুন খবর হলো, থ্রিলার ঘরানার এ সিনেমাটিতে পরীমনি ও সোহমের সঙ্গে যোগ দিয়েছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। যিনি ‘পাখি’ নামেই বেশি পরিচিত ভক্তদের কাছে।

জানা গেছে, ২৬ মার্চ থেকে শুরু হবে সিনেমাটির চূড়ান্ত শুটিং। এর আগে চলবে পাঁচ দিনের অনুশীলন। এক ফাঁকে সেরে নেবেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ।

এবারই প্রথম কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। এ বিষয়ে পরীমনি বলেন, ‘চলতি মাসেই শুটিং শুরু হবে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার সিনেমা।’

পরীমনিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত ভালোবাসা দিবসে। ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাজির হয়েছিলেন তিনি। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ছবিটিতে তার সঙ্গে আছেন এবিএম সুমন।

এদিকে সম্প্রতি রেজা ঘটকের নির্মাণে ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ সেরেছেন পরী। এছাড়া ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ