• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

উত্তরায় গভীর রাতে ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
উত্তরায় গভীর রাতে ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং
উত্তরায় গভীর রাতে ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং

আনলিমিটেড শহর ডেস্কঃ গভীর রাতে রাজধানীর উত্তরাজুড়ে ‘ডাকাত-সন্ত্রাসীরা’ প্রবেশ করেছে জানিয়ে মসজিদের মাইকে মাইকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আজ (বুধবার) দিবাগত রাত আড়াইটার পর থেকে উত্তরার বিভিন্ন সেক্টরের মসজিদ থেকে এলাকায় ডাকাত ঢুকেছে জানিয়ে কিছুক্ষণ পর পর সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।

এরই মধ্যে ডাকাত-সন্ত্রাসীদের প্রতিরোধ করতে ১১ নম্বর সেক্টরস্থ উত্তরা পশ্চিম থানার সামনে জড়ো হয়েছে শতাধিক মানুষ।

তুরাগের রানাভোলা, ফুলবাড়িয়া এলাকার একাধিক মসজিদের মাইক থেকেও এলাকায় ডাকাত-সন্ত্রাসী ঢুকে পড়েছে জানিয়ে সবাইকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়।

উত্তরা পূর্ব থানাধীন ৮ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা এসডি রাসেল জানায়, আমাদের এদিকেও মসজিদের মাইক থেকে একটু পর পর এলাকার ডাকাত এবং সন্ত্রাসী ঢুকে পড়েছে জানিয়ে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

তুরাগ থানার বাসিন্দা সজিব জানায়, আমরা রাস্তায় বের হয়ে এসেছি। সবাই রাস্তায় নেমে এসেছে ডাকাত-সন্ত্রাসীদের প্রতিহত করতে।

উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা গনমাধ্যমকর্মী দেলোয়ার হোসাইন বলেন, একদলকে সেক্টরবাসীকে ধাওয়া দিয়েছে। তারা পালিয়েছে। সেনাবাহিনী চৌরাস্তা এলাকায় শক্ত অবস্থান নিয়েছে।

অপরদিকে, তুরাগ, উত্তরা, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে ‘ডাকাত-সন্ত্রাসী’ প্রতিহত করতে বিভিন্ন বাসাবাড়িতে লাইট জ্বালিয়ে মানুষকে সতর্কবস্থায় নিজ নিজ গ্যারেজে ঘোরাফেরা করতে দেখা গেছে। সূত্র, যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ