• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ ঈদের আনন্দঘন সময় পার করে আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা। ঈদের তৃতীয় দিন থেকেই নদীপথে ঢাকায় ফেরার চাপ বাড়তে দেখা গেছে।

সোমবার (২৩ মার্চ) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন লঞ্চে করে ঢাকায় ফিরতে থাকেন যাত্রীরা।

এবার ছুটি তুলনামূলক দীর্ঘ হওয়ায় ফেরা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন কর্মজীবী মানুষরা। পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পেরে সন্তুষ্ট তারা। জীবিকার প্রয়োজনে আবার রাজধানীতে ফিরলেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রা শেষ করতে পেরে স্বস্তি প্রকাশ করেন অনেকেই।

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। কেউ কেউ ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এখন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে গ্রামের পথে রওনা হচ্ছেন। ঈদের আগের ভিড় এড়াতে অনেকেই ইচ্ছাকৃতভাবে পরে যাত্রা করছেন বলে জানিয়েছেন।

নদীপথে যাত্রী চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা-মুখী ও গ্রামমুখী যাত্রীদের সমন্বয়ে সদরঘাট এলাকায় এখনো উৎসব-পরবর্তী ব্যস্ততা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ