• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে হুঁশিয়ার করার পর অবশেষে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মঙ্গলবার (০১ অক্টোবর) ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছাতে মাত্র ১২ মিনিট সময় লেগেছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলই প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে। খবর রয়টার্সের।

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর পরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে।সাইরেন শোনা যায় জেরুজালেমেও।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, সব ইসরায়েলিকে বোমা আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওইয়া হয়েছে।

অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেল আবিবের আকাশে অগ্নিকুণ্ড ও মিসাইল দেখা গেছে। তবে এই মিসাইল ইরান থেকে এসেছে কি না সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী মিসাইল হামলার তথ্য জানালেও ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ