• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি হামলায় বেঁচে ফিরলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ইসরাইলি হামলায় বেঁচে ফিরলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
ইসরাইলি হামলায় বেঁচে ফিরলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস জানিয়েছেন, ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে ইসরাইলি হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেয়া ওই পোস্টে তিনি নিরাপদ আছেন বলেও জানান।

ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দি রয়েছেন, তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচও প্রধান। তার সেখানে যাওয়ার আরেকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন।

ডব্লিউএইচও প্রধান এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘ইসরায়েলের হামলায় আমাদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।’

তিনি আরও বলেন, বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাঁদের যাত্রায় বিলম্ব হয়েছে।

ওই পোস্টে তিনি বলেন, বৃহস্পতিবার তাঁদের ওই কাজ শেষ হয়েছে। এরপর তাঁরা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছিলেন। তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ